-
2025-02-15
-
Human Rights
-
M M Zahidur Rahman Biplob
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং ‘আমরা নারী’,'আমরা নারী রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট'-এর যৌথভাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস (১০ ডিসেম্বর, ২০২৪) উপলক্ষে 'মানবাধিকার শিক্ষা' শীর্ষক সেমিনার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ‘মানবাধিকার রক্ষায় যুবসমাজকে ক্ষমতায়ন’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন: কাজী জিয়া উদ্দিন, ডিআইজি, এইচ আর, পুলিশ হেড কোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. সাজ্জাদ সিদ্দিকী, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ। অনুষ্ঠানে বক্তা হিসাবে আলোচনা করেন সাইফুদ্দিন আহমেদ, প্রক্টর এবং সহযোগী অধ্যাপক, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ; তানিমা মেগডালিনা কোরায়া , প্রভাষক, পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ; সৈয়দ জুলফিকার জহুর, ইসলামি স্কলার এবং খতিব, বারিধারা মসজিদ, যিনি মানবাধিকার বিষয়ক নৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
এম এম জাহিদুর রহমান বিপ্লব, আমরা নারীর প্রতিষ্ঠাতা, সেশনটি পরিচালনা করেন এবং যুব সমাজকে মানবাধিকার নিয়ে অর্থবহ আলোচনায় যুক্ত করেন।
এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল শিক্ষার্থী ও যুব সমাজকে মানবাধিকার সম্পর্কে সচেতন করা এবং সমাজে ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির সংস্কৃতি গড়ে তুলতে অনুপ্রাণিত করা। সেশনটিতে ছাত্র-ছাত্রী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, এবং মানবাধিকারকর্মীদের মধ্যে মতবিনিময় ও আলোচনা হয়। গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মানবাধিকার প্রচারের আহ্বান জানানো হয়।
আমরা নারী, যা নারীর ক্ষমতায়ন ও সমতা প্রচারে নিবেদিত একটি অরাজনৈতিক, অলাভজনক সংস্থা, এই উদ্যোগের আয়োজন করেছে। এর সহযোগী সংস্থা আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সমাজে মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, এবং নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।
শিক্ষার্থী ও যুব সমাজকে মানবাধিকার সম্পর্কে সচেতন করা এবং সমাজে ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির সংস্কৃতি গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে মানবাধিকার বিষয়ক একটি বিশেষ সেশন।