new details
  • calender icon

    2025-02-16

  • tag icon

    Human Rights

  • admin icon

    M M Zahidur Rahman Biplob

‘আমরা নারী’ এবং পাক্ষিক ‘অনন্যা’র যৌথ প্রচেষ্টায় (৫ মার্চ, ২০২৩) রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে 'মানসিক ও শারীরিক শিক্ষা স্বাস্থ্য সচেতনতা' নিয়ে সেমিনার অনুষ্ঠিত।

রংপুরে মানসিক ও শারীরিক শিক্ষা স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা নারী’ এবং পাক্ষিক ‘অনন্যা’র আয়োজনে রবিবার সকাল ১০টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় অনলাইনে যুক্ত ছিলেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে মানবিক মানুষ হওয়ার ওপরে জোর দিয়ে বলেন, ‘আদর্শিক, নৈতিক, মানবিক শিক্ষায় ছাত্রছাত্রীরা উজ্জীবিত হতে পারলেই সমাজ, রাষ্ট্রের ভবিষ্যত্ নেতৃত্বে সুফল পাবে। যারা সুন্দর পথে সুন্দরভাবে দেশকে পরিচালিত করবে।’ আলোচনাসভায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. জালাল উদ্দিন আকবরের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী; বিশিষ্ট গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হালিদা হানুম আখতার। ‘আমরা নারী’র প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব।


আলোচনায় রংপুর জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী বলেন, ‘করোনা অতিমারির পর আমরা আমাদের স্বাভাবিক জীবনে প্রবেশ করেছি। পড়ালেখার পাশাপাশি আমাদের মনের সুকুমারবৃত্তিগুলো জাগিয়ে তুলতে হবে।’ আমরা নারী’র প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব বলেন, ‘খাবার, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি নিয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির বিকল্প নেই।’ এর আগে জাহিদুর রহমান বিপ্লবের প্রযোজনা ও পরিচালনায় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সরকারি অনুদানে নির্মিত ‘ওমর ফারুকের মা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।