বিপ্লব বলেন, আমাদের এই উদ্যোগে ইত্তেফাক, বাংলাদেশ পোস্ট, একাত্তর টিভি ও ঢাকা মেইল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। ধারাবাহিক আমাদের এই সেমিনারগুলোর মাধ্যমে আমরা আশা করি, তরুণ সমাজের মধ্যে সচেতনতার বীজ বপন করবে এবং একটি স্বাস্থ্য সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরও যোগ করেন যে, আমাদের এই প্রচেষ্টার মূল লক্ষ্য সমাজে নারীদের স্তন ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে উৎসাহিত করা এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা।
অনুষ্ঠান শেষে তিনি প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীরের হাতে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক তুলে দেন।
ইত্তেফাক/জেডএইচডি
https://www.ittefaq.com.bd/707993/রাজধানীতে-স্তন-ক্যান্সার-সচেতনতা-সেমিনার?fbclid=IwY2xjawIdslJleHRuA2FlbQIxMQABHT0D5K-K0zHtkHuoyce_gOxZuP7AspYXk-m55F_ZmH0kPdL9TDAd-27b0w_aem_ch4lNm1BfRfj6rUxdI7VHQ