“বয়স বাড়া মানেই ঝরে যাওয়া নয়, বরং গড়ে ওঠা এক নতুন আমি।”

Amra-Nari Admin
2026-07-09
blog img
মাহজাবীন মিতি

“বয়স বাড়া মানেই ঝরে যাওয়া নয়, বরং গড়ে ওঠা এক নতুন আমি।”


প্রত্যেকটা বয়স নিজস্ব সৌন্দর্য নিয়ে আসে—

শৈশবের চঞ্চলতা,
কৈশোরের না-বোঝা আবেগ,
যৌবনের স্বপ্ন আর ছুটে চলা,
প্রৌঢ়ত্বের ধীর বোধ,
আর বার্ধক্যের এক ধরণের শান্ত আলোকিত ভাব।


বয়স বাড়া মানে শুধু ক্যালেন্ডারে নতুন সংখ্যা নয়—
এটা মানে আমি আরেকটু জানলাম নিজেকে,
আরেকটু অনুধাবন করলাম পৃথিবীকে।


আমি আমার কাঁধে বহন করছি অনেক গল্প, কিছু ভুল,আর কিছু অমূল্য শিক্ষা।

আমি এখন জানি—
প্রতিটা হারানো সুযোগও একটা নতুন দরজা খোলে..
আর প্রতিটা ক্ষতই আসলে চিহ্ন—বেঁচে থাকার, বোধ গড়ার।


আমি আগের মতো আবেগে ভেসে যাই না,
কিন্তু অনুভব করি অনেক গভীরে।
আমার হাসি এখন একটু শান্ত, একটু বেশি সত্য।
আমার কান্নাও এখন শক্তি—দুর্বলতা নয়।


বয়স আমাকে শিখিয়েছে—
কাকে ধরে রাখতে হয়,
আর কখন ছেড়ে দেওয়াটাই ভালোবাসার প্রকৃত রূপ।


আমি আনন্দিত, কারণ আমি এখন জানি—
নিজেকে ভালোবাসা মানেই সবকিছুর শুরু।


বয়স আমাকে আরও  শিখিয়েছে—
অন্যের চোখে নিজেকে না,
নিজের চোখেই নিজের আলো খুঁজে নিতে হয়।


মাহ্জাবীন মিতি