দুই পয়সার পাত্তা নাই, কিন্তু তার প্রেমে হাবুডুবু খাইতে হবে! মানে…. কিএক্টাঅবস্থা সবদিকে!

Amra-Nari Admin
2026-07-21
blog img
মিথিলা খন্দকার

যে মানুষটি নিয়মিত খোঁজ নেয়, সময় দেয়, অনুভূতির মূল্য দেয়—তাকে অনেক সময় “too easy” মনে হয়। অনেক সময় আমরা তাকে “ছেঁচড়া” উপাধি দিয়ে ফেলি, আকৃষ্ট হওয়া তো দূরের কথা! অথচ যে মানুষটি ব্যস্ত, অথবা ব্যস্ততার অযুহাত দেখিয়ে দূরে থাকে, mixed signals দেয়, কখনো কাছে আসে আবার হঠাৎ দূরে সরে যায়—তার প্রতিই আমাদের কৌতূহল, কেমন যেন তীব্র আকর্ষণ আর emotional investment বাড়তে থাকে।
কিন্তু কেন হয় এমনটা?
Psychology বলছে, uncertainty creates obsession.
কথাটা কিন্তু খুব দামী!
যখন আমরা জানি না একজন মানুষ আমাদের নিয়ে কী ভাবছে, তখন আমাদের brain বারবার সেই মানুষটিকে নিয়েই চিন্তা করতে থাকে। কারণ আমাদের মস্তিষ্ক naturally closure খুঁজে। আর সেই closure না পাওয়া পর্যন্ত আমরা অনেক সময় সম্পর্কটাকে ছাড়তে পারি না।
একটা শেষ দেখতে চাই! এভাবেই তৈরি হয়েছি আমরা ।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো intermittent reinforcement। সেটা কি?
যখন কেউ মাঝে মাঝে খুব care করে, আবার হঠাৎ সম্পূর্ণ ভাবে দূরে সরে যায়, ( একবার আপনাকে ফোন করে সারারাত কথা বললেন, তো আরেক দিন, মেসেজ সিন করে ফেলে রাখেন)। তখন আমাদের brain সেই অল্প অল্প positive moments-গুলোকেই ধরে রাখতে চায়। ঠিক যেমন একটি reward কখন আসবে জানা না থাকলে মানুষ আরও বেশি অপেক্ষা করে, এটা ভেবে যে, এই তো যেকোন সময় রিওয়ার্ড আসবে! এই unpredictable pattern-ই attachment-কে আরও শক্তিশালী করে তুলে!
অনেকের ক্ষেত্রে এর সঙ্গে জড়িয়ে থাকে শৈশবের attachment pattern। যদি ছোটবেলা থেকেই ভালোবাসা, নিরাপত্তা বা acceptance ধারাবাহিকভাবে না পাওয়া যায়, (অনেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য!)তাহলে বড় হয়ে familiar struggle-কেই ( যেটা দেখে সে বড় হয়েছে) অনেক সময় “love” বলে ভুল হয়। তখন শান্ত, consistent এবং emotionally available মানুষকে boring মনে হতে থাকে , আর challenging মানুষকে exciting লাগতে শুরু করে ।
কিন্তু একটা প্রশ্ন নিজেকে করেছেন কখনও?
আমি কি এই মানুষটিকে ভালোবাসছি, নাকি আমি তার কাছ থেকে validation পাওয়ার চেষ্টা করছি?
কারণ attraction সব সময় healthy relationship-এর ইঙ্গিত দেয় না। ওটা বড়োজোর একটা পার্ট বা অংশ হতে পারে ।
তাই Attraction থেকে একজন emotionally unavailable মানুষকে ভালো লাগতেই পারে। কিন্তু দীর্ঘমেয়াদে একটি সম্পর্ক টিকে থাকে consistency, emotional safety, mutual respect এবং reciprocal effort-এর উপর; শুধু chemistry বা excitement-এর উপর নয়।
মনে রাখবেন,
যে মানুষটি আপনার মধ্যে বারবার insecurity তৈরি করে, সে কি আপনার জন্য “right person” হতে পারে?
কখনো কখনো সবচেয়ে mature ভালোবাসা সেই মানুষটির কাছ থেকেই আসে, যার পাশে নিজেকে প্রমাণ করতে হয় না—শুধু নিজের মতো করে থাকলেই হয়!